1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

তামান্না ইমুর স্বপ্ন পূরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : সময়ের পালাবদলে রুপালি পর্দায় আসছে একের পর এক নতুন মুখ। কেউ কেউ সুঅভিনয় দিয়ে রাখছেন সফলতার স্বাক্ষর, পাচ্ছেন দর্শকের প্রশংসা। ঢাকাই শোবিজ অঙ্গনের পরিধি বৃদ্ধির সঙ্গে নতুনের তালিকায় যুক্ত হলো আরো একটি নাম তামান্না ইমু।

দক্ষিণাঞ্চলের পটুয়াখালী মেয়ে ইমুর শৈশব থেকে স্বপ্ন ছিল শোবিজে কাজ করবেন। তাই এক বন্ধুর মাধ্যমে শোবিজে নাম লেখান। তার শুরুটা হয় রুমান রুনি পরিচালিত ‘কাফফারা’ নাটকের মাধ্যমে। এরপর ‘ম্যাচ উইনার’, ‘গন্তব্য’, ‘ম্যাড ম্যান’, ‘কাটিং টু ফিটিং’সহ বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি।

ধীরে ধীরে কাজের পরিধি বাড়তে থাকে। অল্প দিনেই সবার নজরে আসেন ইমু। তারপর ডাক আসে খ্যাতিমান নির্মাতাদের কাজের৷ এরই মধ্যে বেশ কয়েক জন জনপ্রিয় নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। এছাড়া ৬টি বিজ্ঞাপন ওওভিসির বেশকিছু কাজ করেন তিনি।

তামান্না ইমু বলেন, আমি মিডিয়াতে কাজ করে নিজের একটা জায়গা তৈরি করতে চাই। ভালো ভালো কাজে নিজেকে যুক্ত করতে চাই। আমার কাজ দেখে মানুষ যেন অনুপ্রেরণা পায় তেমন কিছু কাজ দর্শকদের উপহার দিতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com