1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রতীকের ‘ভ্যালেন্টাইন সং’-এ সাহিল ও সেতু

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : ভ্যালেন্টাইনকে সামনে রেখে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান। গানের শিরোনাম ‌ভ্যালেন্টাইন সং’। দর্শকপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ-এর কথায় সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শামীম মাহমুদ।

বুধবার বিএফডিসির ১নং ফ্লোরে গানটির ভিডিওটি নির্মাণ করা হয়। তালুকদার মাল্টিমিডিয়া ও ফ্রেন্ডস আই মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় গানটির পরিচালনা ও কোরিওগ্রাফার হিসাবে ছিলেন এ কে আজাদ। গানটিতে মডেল হিসাবে ছিলেন রেজমিন সেতু, সাহিল তালুকদার ও জিত মজুমদার।

প্রতীক হাসান বলেন, ভ্যালেন্টাইনকে সামনে রেখে নতুন একটি গানের মিউজিক ভিডিও নির্মিত হল। ভ্যালেন্টাইনডে’তে গানটি মুক্তি পাবে। গানটির কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শিল্পী হিসাবে আমি ভীষণ সন্তুষ্ট। খুব আশাবাদী গানটি নিয়ে। বরাবরের মতো দর্শক ভিন্ন কিছু পেতে যাচ্ছে।

একে আজাদ বলেন, গানের ভিডিওতে ৫০ ছেলে-মেয়ে অংশ নিয়েছে। তাছাড়া গানের মডেল হিসেবে এ প্রজন্মের রেজমিন সেতু ও সাহিল তালুকদার। খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে গানচিত্রটি মুক্তি পাবে। আশা করছি দর্শক গানটি পছন্দ করবে।

সাহিল তালুকদার বলেন, এই গানের মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি সবসময়ই আমার প্রতিটি মিউজিক ভিডিওতে কিছু একটা এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি। তাছাড়া খুব পছন্দের শিল্পী প্রতীক হাসান। যার গান দর্শকের মুখে সবসময় থাকে তার গানে কাজ করাটা পরম ভাগ্যের। গানটি সবার ভালো লাগবে। তাছাড়া গানটি যখন দর্শক শুনবে তখন বুজবে। ভ্যালেন্টাইনে বিগ ধামাকা গান।

সেতু বলেন, আমাদের দেশের অন্যতম প্রতিভাবান গায়ক প্রতীক হাসান। তার কণ্ঠের গানে মুগ্ধ হই। এই প্রথম তার গানে মডেল হয়েছি। গানটি কথা বেশ দারুণ। আশা করছি সবার ভালো লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com