1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

নায়িকা পূজা এইচএসসিতে পেয়েছেন ৪.০৮

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের ব্যস্ততম নায়িকা পূজা চেরি। বেশ কিছু চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পূজা। পরীক্ষায় জিপিএ ৪.০৮ পেয়ে কৃতকার্য হয়েছেন বলে জানান পূজা।

রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন পূজা। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্ছ্বসিত এই নায়িকা। তিনি বলেন, ‘পরীক্ষার আগে টানা সিনেমার শুট ছিল। পড়াশুনা ভালোভাবে করতে পারিনি। যে রেজাল্ট হয়েছে তাতেই সন্তুষ্ট।’

২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন প্রযোজিত ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূজার। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com