1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

পুলিশকে গালিগালাজ, অভিনেত্রী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাব্য থাপরকে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাতাল অবস্থায় একটি গাড়িকে ধাক্কা দেয় অভিনেত্রী কাব্যর গাড়ি। এতে একজন আহত হন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বাকবিতণ্ডায় জড়ান ২৬ বছর বয়েসী এই অভিনেত্রী।

শুধু তাই নয়, পুলিশকে গালিগালাজ করেন কাব্য। এর পর একাধিক বিধি ভঙের অভিযোগে কাব্যকে বিচারবিভাগীয় হেফাজতে নেয় জুহু পুলিশ।

কাব্যর জন্ম মুম্বাইয়ে। বেড়েও উঠেছেন আরব সাগরের তীরে অবস্থিত এই শহরেই। অভিনয়ের পাশপাশি মডেলিং করেন তিনি। ২০১৩ সালে ‘তৎকাল’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন কাব্য। পাঁচ বছর বিরতি নিয়ে তেলেগু ভাষার ‘এ মায়া পারমিত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

পরের বছর ‘মার্কেট রাজা এমবিবিএস’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় কাব্যর। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক মিনি কথা’। তেলেগু ভাষার এ সিনেমা গত বছর মুক্তি পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com