1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

সিয়াম-পূজার ‘শান’ নিয়ে নতুন সিদ্ধান্ত

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ‘পোড়ামন-২’ ও ‘দহন’-এর পর সিয়াম-পূজা জুটিকে নিয়ে ‘শান’ নির্মাণ করা হয়। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমাটির শুটিং অনেক আগে শেষ হলেও করোনার কারণে মুক্তি পায়নি। এবার জানা গেলো আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘শান’।

প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে নতুন করে এই মুক্তির তারিখ জানানো হয়েছে।

সিনেমাটি এ বছর ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। মুক্তির জন্য সব প্রস্তুতিও নেওয়া ছিল। কিন্তু হঠাৎ করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য মুক্তি স্থগিত করা হয়।

সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা চেরি ছাড়া এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

‘শান’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এম রাহিম। এর আগে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

এ প্রসঙ্গে রাহিম বলেন, ‘বিগ বাজেটের সিনেমা শান। এটি আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই একটি সিনেমা। আমরা কয়েকবার মুক্তির উদ্যোগ নিয়েও করোনার কারণে মুক্তি দিতে পারিনি।এবার সব ঠিক থাকলে আসছে ঈদে ‘শান’ মুক্তি পাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com