1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

সামান্থার সিনেমার সেট নির্মাণে ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

  • আপডেট টাইম :: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তামিল ও তেলেগু ভাষার সিনেমাতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার পরবর্তী সিনেমা ‘যশোদা’। এর কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমার শুটিংয়ের জন্য ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ২১৫ টাকা) ব্যয়ে একটি সেভেন স্টার হোটেলে সেট নির্মাণ করা হয়েছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সামান্থা।

এ সিনেমার নির্মাতারা আগেই ঘোষণা করেছেন, নারী কেন্দ্রীক ও ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করবেন হরি ও হারিস। তেলেগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এটি।

সামান্থাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ‘মজিলি’ খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com