1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

কাজলের বেবি শাওয়ারের ছবি ভাইরাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ২০২০ সালের শেষের দিকে দীর্ঘ দিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। আগামী মে মাসে সংসার আলো করে আসবে তাদের প্রথম সন্তান। রোববার (২০ ফেব্রুয়ারি) ছিল কাজলের বেবি শাওয়ার। বিশেষ এ দিনের বেশ কিছু স্থিরচিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, কাজল এখন সন্তানের অপেক্ষায় দিন গুণছেন। রোববার (২০ ফেব্রুয়ারি) তার বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছিল। কাজল-গৌতম কিচলুর পরিবারের সদস্য ও তাদের কাছের বন্ধুরা উপস্থিত হয়ে কাজলকে শুভেচ্ছা জানান।

বেবি শাওয়ার অনুষ্ঠানের বেশ কিছু স্থিরচিত্র কাজল তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। এসব ছবিতে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙিতে ক্যামেরাবন্দি হয়েছেন কাজল-গৌতম। হবু মা কাজলের রূপের উজ্জলতা ঠিকরে পড়ছে। প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরাও।

২০২০ সালের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল আগরওয়াল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়ির পাশে একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এতে উপস্থিত ছিলেন। বিয়ের পর মালদ্বীপে মধুন্দ্রিমায় যান কাজল।

কাজল তামিল ও হিন্দি ভাষার মোট ৪টি সিনেমার শুটিং শেষ করেছেন। সব কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তেলেগু ভাষার ‘আচার্য’ ও তামিল ভাষার ‘ইন্ডিয়ান টু’ সিনেমায়ও দেখা যাবে কাজলকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com