1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

রুপালি জগতে পা রাখছেন শাহরুখ পুত্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, হিন্দি সিনেমায় পা রাখতে যাচ্ছেন তিনি। তবে ক্যামেরার সামনে নয়, সহকারি পরিচালক হিসেবে তার অভিষেক হবে বলে শোনা যায়। এবার জানা গেলো, সিনেমার রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আরিয়ান। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘একাধিক আইডিয়া নিয়ে নীরবে কাজ করছেন আরিয়ান। এসব গল্প নিয়ে ফিচার ফিল্ম এবং ওয়েব সিরিজ নির্মাণের সম্ভাবনা রয়েছে।’

অ্যামাজনের জন্য ওয়েব সিরিজ লিখছেন আরিয়ান। তা জানিয়ে সূত্রটি বলেন—‘যেসব বিষয়ে কাজ করছেন আরিয়ান, তার মধ্যে দুটি কাজের আপডেট রয়েছে। যে গল্পটি নিয়ে ওয়েব সিরিজ নির্মিত হবে, এটি প্রযোজনা করবে অ্যামাজন। আর ফিচার ফিল্মটি রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা করবে। ওয়েব সিরিজটির গল্প ডাই হার্ড ফ্যানদের রোমাঞ্চকর ঘটনা নিয়ে গড়ে উঠেছে। তবে ফিচার ফিল্মের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে শুটিং শুরুর জোর সম্ভাবনা রয়েছে।’

আরিয়ানের সহ-লেখক হিসেবে কাজ করছেন বিলাল সিদ্দিকী। লেখালেখির প্রতি আরিয়ানের ভালোবাসাকে সমর্থন দিয়েছেন শাহরুখ খান। এখন ছেলেকে কাজের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছেন এই অভিনেতা।

২০২০ সালে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক সম্পন্ন করেছেন আরিয়ান খান। ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। এখন সেই শিক্ষাকে কাজে লাগাতে প্রস্তুত তারকা সন্তান আরিয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com