1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

শুটিংয়ে যশ-নুসরাত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দেশিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর দুই বাংলার কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে।

ওপার বাংলার জিৎ, অঙ্কুশের পর এবার যশের বিপরীতে অভিনয় করছেন ফারিয়া। গত ১৮ ফেব্রুয়ারি ‘রকস্টার’ নামের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেন এই চিত্রনায়িকা। ফারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনেমাটির শুটিংয়ের কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে যশ-ফারিয়াকে। সাদা শর্ট ড্রেসে যশের সঙ্গে ফটোশুটে পোজ দিয়েছেন তিনি। নুসরাত জানান, রোমান্টিক-থ্রিলার ঘরানার সিনেমা ‘রকস্টার’।

অংশুমান প্রত্যুষের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে এসপি ইন্টারন্যাশনাল। প্রযোজক সূত্রে জানা গেছে, সিনেমাটি ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার ‘বিবাহ অভিযান’ ও ‘‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন নুসরাত ফারিয়া। সর্বশেষ তাকে দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। বিরতি ভেঙে তিনি আবারও টলিউডে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com