1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্রাবন্তীর ডিগবাজি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : গত বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শুধু তাই নয়, বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির টিকিটও পেয়ে যান। কিন্তু তৃণমূলের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান শ্রাবন্তী। তবে একই বছরের শেষের দিক বিজেপি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী।

এরপর থেকে শ্রাবন্তীকে নিয়ে নানা গুঞ্জন উড়ছে। ধারণা করা হচ্ছিল, তৃণমূলে যোগ দেবেন তিনি। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সমালোচিত এই নায়িকা। তবে তৃণমূলের হয়ে পৌরসভার ভোটের প্রচারে অংশ নিয়ে পুরোপুরি ‘ডিগবাজি’ দিলেন শ্রাবন্তী। এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে জোর জল্পনা চলছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বহরমপুর পৌরসভার ভোট উপলক্ষে সেখানকার তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো ও জনসভায় অংশ নিয়েছেন শ্রাবন্তী। শোনা যাচ্ছে, সেখানেই নাকি শ্রাবন্তী জানিয়েছেন, তিনি তৃণমূলেই আছেন! শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেছেন এই অভিনেত্রী।

বর্তমানে শ্রাবন্তীর হাতে রয়েছে ‘খেলাঘর’ সিনেমার কাজ। এ সিনেমায় আবারো দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রাবন্তীর ‘কাবেবী অন্তর্ধান’ সিনেমাটি। এতে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com