1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

বিশ্বের শীর্ষ ধনীর সঙ্গে প্রেম করছেন নায়িকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনীর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী নাতাশা ব্যাসেট। অস্ট্রেলিয়ান এই অভিনেত্রীর প্রেমিক অন্য কেউ নন, স্বয়ং টেসলা এবং স্পেসএক্সের সিইও এলন মাস্ক। বর্তমানে তিনি ২৩৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।

সম্প্রতি ৫০ বছর বয়েসী এলন মাস্কের ব্যক্তিগত জেট গলফস্ট্রিমে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ছেড়ে যেতে দেখা গেছে নাতাশাকে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘নাতাশা ব্যাসেট অল্প সময়ের জন্য এলনকে দেখেন; প্রথমে তারা বন্ধু ছিলেন, তারপর ঘনিষ্ঠতা বাড়ে।’

ব্যক্তিগত জেট থেকে নামছেন নাতাশা ও এলন (বাঁয়ে)

গত কয়েক মাস ধরে এলনের সঙ্গে সম্পর্কে রয়েছেন নাতাশা। তা জানিয়ে সূত্রটি বলেন—‘নাতাশা দারুণ একজন মেয়ে, সম্পর্কের ক্ষেত্রে দারুণ পুরুষদের বেছে নেন। এলনকে ভালোবাসার কারণ তিনি স্মার্ট এবং অনেক মজার একজন মানুষ। গত কয়েক মাস ধরে এলনের সঙ্গে প্রেম করছেন নাতাশা। তারা একসঙ্গে অনেক সময় কাটাচ্ছেন; একে অপরের মধ্যে ডুবে আছেন।’

১৯৯৭ সালের ২৯ ডিসেম্বর আস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন নাতাশা। স্কুল জীবনে অভিনয় শুরু করেন ২৪ বছর বয়েসী এই অভিনেত্রী। অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য ১৯ বছর বয়েসে নিউ ইয়র্কে চলে যান তিনি। তিনি একাধারে অভিনেত্রী, চিত্রনাট্যকার ও পরিচালক। মার্কিন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের বায়োপিক ‘ব্রিটনি এভার আফটার’-এ অভিনয় করেছেন নাতাশা। ২০১৭ সালে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com