1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হত্যার হুমকি পেয়েছিলেন সামান্থা!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : নানা জল্পনার পর বেশ আগে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। এরপর এ দুই তারকা নিজেদের কাজে মনোযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে আলোচনায়ও ভাটা পড়েছে। এরই মধ্যে বিবাহবিচ্ছেদের বিষয়টি নতুন করে উসকে দিলেন সামান্থা নিজেই।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামান্থা তার ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি পোস্ট দিয়েছেন; তা নিয়েই চলছে জোর সমালোচনা।

হলিউড অভিনেতা উইল স্মিথের লেখা ধার করে সামান্থা লিখেছেন—‘গত ৩০ বছর ধরে আমরা সবাই ব্যর্থতা, বিচ্ছেদ, অপমান, মৃত্যুর মধ্যে দিয়ে গিয়েছি। আমি খুনের হুমকি পেয়েছি। আমার অর্থ নষ্ট হয়েছে। আমার পরিবার ভেঙে পড়েছে। আমার ব্যক্তিগত সবকিছু প্রকাশ্যে এসেছে। সব ভেঙে গেছে। আবার একটা একটা করে ইট গেঁথেছি। জীবনে যা-ই ঘটুক না কেন, তোমার সামনে আবার ইট থাকবে। বিষয়টি হলো, সেই ইট দিয়ে তুমি আবার নতুন করে গাঁথবে কি না!’

এ পর্যন্তই শেষ করেননি সামান্থা। উইল স্মিথের লেখা বইয়ের ছবি পোস্ট করে এ অভিনেত্রী লিখেন, ‘পরিশ্রম করো। ভুল থেকে শিক্ষা নাও। আত্মবিশ্লেষণ করে নিজেকে আবার কাজে নিয়োজিত করো। কখনো ভেঙে পড়ো না। আনন্দে থাকো।’

এরপর থেকে নেটদুনিয়ায় আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে উইল স্মিথের এসব কথা কেন শেয়ার করলেন সামান্থা? তবে বিচ্ছেদের সময়ে সামান্থাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল? যদিও এ প্রশ্নের উত্তর মেলেনি।

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com