1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

প্রথম দিনে ১০ কোটি আয় আলিয়ার ‘গাঙ্গুবাঈ’

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : পরিচালক সঞ্জলীলা বানসালি পরিচালিত ও আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ সিনেমা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করলো। একদিনেই এটি আয় করে ১০ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ প্রথম দিনে ভালো ব্যবসা করেছে। মুম্বাই সংলগ্ন এলাকায় দারুণ ব্যবসা করেছে।

ছবির বাণিজ্য গবেষক তরণ আদর্শ বিষয়টি নিশ্চিত করে টুইটারে লিখেছেন, নিজেকেই নিজে হারিয়ে দিলেন আলিয়া ভাট। তার অভিনীত ‘রাজি’ ছবিটির প্রথম দিনের আয় ছিলো প্রায় ৭ কোটি রুপি। কিন্তু এবার তার অভিনীত ‘গাঙ্গুবাঈ’ প্রথম দিনেই ১০ কোটির বেশি ব্যবসা করলো।

ছবি মুক্তি উপলক্ষে মুম্বাইয়ের খারের গ্যালাক্সি সিনেমা হলে দর্শকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আলিয়া ভাট।

ভারতে মুক্তির আগে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’।

এদিকে, শুধু দর্শক নয়, আলিয়ার হবু শাশুড়ি বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুরও ছবিটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

ভারতের অন্যতম বৃহৎ পতিতালয় ‘কামাঠিপুরা’, সেই যৌনপল্লীর সর্দারনি আলিয়া। যদিও মুম্বাই পুলিশের কাছে তার অন্য পরিচয় ছিল, তিনি এক নৃশংস গ্যাংস্টার। কেমনভাবে গুজরাতের এক গ্রামের মেয়ে হয়ে উঠল কামাঠিপুরার ম্যাডামজি? কেন মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সব খবর ছিল তার নখদর্পনে, সেই কাহিনি ‘গাঙ্গুবাঈ’র মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com