1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

শেরপুরে দৈনিক সময়ের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ২ মার্চ, ২০২০

শেরপুর : আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত নতুন জাতীয় দৈনিক ‘সময়ের আলো’র এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব এর সভাপতি ও একুশে টিভি প্রতিনিধি শরিফুর রহমান। সময়ের আলো জেলা প্রতিনিধি ও বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মেরাজ উদ্দিন, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, যুগ্ম-সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মুঞ্জু, সঞ্জীব চন্দ বিল্টু, তালাত মাহমুদ, আবুল হাশিম, নালিতাবাড়ী প্রেসক্লাব সভাপতি সামেদুল ইসলাম তালুকদার, ঝিনাইগাতি প্রেসক্লাব সভাপতি খলিলুর রহমান, শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক সোহেল রানা, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি ইমরান হাসান রাব্বি প্রমুখ।
সাংবাদিক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিটিভি প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য, দেশ টিভি প্রতিনিধি আব্দুর রফিক মজিদ, সময় টিভি প্রতিনিধি শহিদুল ইসলাম হীরা, নিউজ টুডে প্রতিনিধি আসাদুজ্জামান মুরাদ, বাংলার কাগজ সিনিয়র রিপোর্টার দুদু মল্লিক, মানবাধিকার সংস্থা আমাদের আইন এর সভাপতি নুর-ই-আলম চঞ্চল, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল মুরাদ, দৈনিক দেশেরপত্র প্রতিনিধি দৌলত হোসেন, সাংবাদিক শাহরিয়ার শাকিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com