1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সালমানের সঙ্গে গোপন বিয়ের গুঞ্জন, মুখ খুললেন সোনাক্ষী

  • আপডেট টাইম :: শনিবার, ৫ মার্চ, ২০২২

বিনোদন ডেস্ক : সোনাক্ষী সিনহার সিঁথিতে সিঁদুর, ঠোঁটে লাল লিপস্টিক। পরনে লাল রঙের শাড়ি। তার চোখে-মুখে বয়ে যাচ্ছে হাসির ঢেউ। তার সামনে দাঁড়িয়ে সালমান খান। পরনে সাদা শার্ট ও বেইজ রঙের ব্লেজার। হাত বাড়িয়ে রাখা সোনাক্ষীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন এই অভিনেতা। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়। এ ছবি ভাইরাল হওয়ার কারণ হলো—ছবির সঙ্গে বলা হয় গোপনে বিয়ে করেছেন মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান ও সোনাক্ষী সিনহা।

ছবিটি ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠে—ক্যাটরিনার পর সত্যি সত্যি বিয়ে করলেন সালমান খান? আবার নেটিজেনদের বড় অংশ প্রশ্ন তুলেন, সালমান-সোনাক্ষী চুপি চুপি বিয়ে করবেন আর সেটা কেউ-ই টের পাবে না, তা হতেই পারে না। তারপর সময় গড়ানোর সঙ্গে নেটিজেনরাও উপলদ্ধি করতে পারেন আসলে এটি এডিট করা ছবি, বিয়ের খবরটি ভুয়া।

ভাইরাল হওয়া ছবি নিয়ে নেটদুনিয়ায় ঝড় বয়ে গেলেও এতদিন কেউ মুখ খুলেননি। এবার সোনাক্ষী সিনহা এ বিষয়ে বক্তব্য দিলেন। সোশ্যাল মিডিয়ায় এ অভিনেত্রী এক মন্তব্যে লিখেছেন—‘আপনি এতটাই নির্বোধ যে কোনটি সত্য ও মিথ্যা ছবি তারও পাথর্ক্য বুঝতে পারেন না।’ পাশাপাশি তিনটি হাসির ইমোজি পোস্ট করেন ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী।

‘দাবাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষীর। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘ডাবল এক্সেল’। এতে তার সহশিল্পী হুমা কুরেশি কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন। তা ছাড়া ‘কাকুডা’ সিনেমায় দেখা যাবে সোনাক্ষীকে। এতে আরো অভিনয় করবেন রিতেশ দেশমুখ।

অন্যদিকে, সালমান খান ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। শুক্রবার (৪ মার্চ) সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। পাশাপাশি সিনেমাটির মুক্তির দিন ঘোষণা করেছেন। ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তি পাবে এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com