1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

রোমানিয়ায় হোটেলে থাকবেন ২৮ নাবিক-ক্রু

  • আপডেট টাইম :: রবিবার, ৬ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আটকেপড়া ২৮ বাংলাদেশি নাবিক-ক্রু নিরাপদে মলদোভা হয়ে রোমানিয়ায় পৌঁছেছেন। মলদোভা থেকে রোমানিয়া দূতাবাসের ভাড়া করা একটি গাড়িতে এখন তারা বুখারেস্টের পথে। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত বুখারেস্টে একটি হোটেলেই থাকবেন ২৮ নাবিক-ক্রু।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানিয়েছেন, বুখারেস্টে ২৮ নাবিক-ক্রুর থাকা, খাওয়ার সব বন্দোবস্ত করা হয়েছে। তাদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।

রাষ্ট্রদূত নিজেই হোটেলে তাদের রিসিভ করবেন বলে জানা গেছে।

বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, এখান থেকে একসঙ্গে সবার ফ্লাইটের টিকিট পাওয়া সম্ভব হবে না। এ ক্ষেত্রে গ্রুপ গ্রুপ হয়ে যেতে হবে। তবে টিকিট পাওয়া সাপেক্ষে দ্রুত আমরা তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। মন্ত্রণালয় থেকেও এমন নির্দেশনা আছে।

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। জাহাজটির ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল, তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি।

বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজটি। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় রকেট হামলায় জাহাজে মৃত্যু হয় থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের। পরে বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিক ও ক্রুকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com