1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

অভিনেতা মামুনের জন্মদিনে ‘বেখেয়ালি মন’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

মারুফ সরকার, বিনোদন : নতুন একটি গান মামুন মাল্টিমাডিয়া লাইভ ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে।  বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক ইমরান ও সুধা’র ‘বেখেয়ালি মন’ শিরোনামের নতুন গানটি।

‘বেখেয়ালি মন’ গানটির কথা লিখেছেন রবিন ইসলাম এবং সুর  সংগীতায়োজন ও করেছেন তিনি। মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান মিজান। কোরিওগ্রাফিতে ছিলেন প্রিন্স খান। সম্পাদনা ও কালার করেছেন হালিম আহমেদ আতিশ। গানটিতে অভিনয় করেছেন মামুন খান এবং রুপা চৌধুরী। গানটি ব্যবহার করা হয়েছে মামুন খান অভিনীত নতুন একটি সিনেমাতে। তবে সিনেমার নামটি আপাতত জানাতে চাচ্ছেন না পরিচালক।

বিষয়টি জানতে অভিনেতা মামুনের সাথে কথা হলে তিনি বলেন, আসলে আমরা যে সিনেমার কাজ শুরু করেছি তা একটা গান আর কিছু সিকুয়িন্স দিয়ে প্রথম লট শেষ করেছি। তবে এখন পর্যন্ত সিনেমার নামটি দেওয়া হয়নি। কিন্তু ১০ তারিখে আমার জন্মদিন বলে পরিচালকের কাছে আবদার করেছি, এই জন্য ঐদিন গানটি প্রকাশ করা হবে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

মিজান বলেন, ‘বেখেয়ালি মন’ দারুণ একটা কনসেপ্ট। মামুন মাল্টিমাডিয়া লাইভের কর্ণধর মামুন খানের সঙ্গে আমার প্রথম কোন বড় কাজ হচ্ছে,আর এটা সম্পূর্ণ আমার কাছে নতুন একটা ব্যাপার। ওরা দারুণ চেষ্টা করেছে! সব মিলিয়ে সুন্দর একটা কাজ হয়েছে।’

গানটি মামুন মাল্টিমাডিয়া লাইভ ইউটিউব চ্যানেলে ১০ মার্চ প্রকাশ পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com