1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

আলিয়াকে রাখির চুমু, ভাইরাল ভিডিও

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

বিনোদন ডেস্ক : আলিয়া ভাটের সিনেমা ‘গাঙ্গুবাই’ মুক্তি পেয়েছে। ছবিটি সুপারহিট হওয়ার পথে রয়েছে। রীতিমতো ঝড় তুলেছে ছবিটি। সঞ্জয় লীলা বানসালির এই সিনেমা দিয়ে বলিউডের সব আলো একাই কেড়ে নিয়েছেন আলিয়া।

সম্প্রতি ভারতীয় টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে শো’তে আসেন আলিয়া। সেখানে তার সঙ্গে রেড কার্পেটে ছবি তুলেন রাখি সাওয়ান্ত। শুধু ছবি নয় আলিয়াকে চুম্বনও করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার দিতেই তা ভাইরাল হয়েছে।

রাখি ‘গাঙ্গুবাই’ ছবিতে আলিয়ার দুর্দান্ত অভিনয়ের জন্য অনেক প্রশংসা করেন। তিনি বলেন, ‘আপনি সেরা অভিনেত্রী। আপনি একজন রকস্টার। আপনার সিনেমাটি ২০০ কোটি রুপি আয় করবে।’

শোতে আলিয়া একটি রূপালি শাড়ি পরেছিলেন। তাকে দেখতে খুবই চমৎকার লাগছিল। রাখি একটি কালো পোশাকে সবাইকে চমকে দিয়েছিলেন। তিনি তার মাথায় একটি বিশাল লাল গোলাপের সাথে জুটি বেঁধেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন রণবীর সিংও। রাখি তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন।

রাখি সম্প্রতি স্বামী রিতেশের সাথে তার বিচ্ছেদ ঘোষণা দিয়েছেন। রাখি ও তার স্বামী দুজনেই সালমান খানের ‘বিগ বস ১৫’- তে অংশগ্রহণ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com