1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষক খুন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

শেরপুর : শেরপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুদু মিয়া (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন। সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর ঘোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুদু মিয়া স্থানীয় অহেদ আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় দুদু মিয়ার ছেলে সাইদুর রহমান (৩৫) আহত হয়েছে।
জানা গেছে, দুদু মিয়ার সাথে প্রতিবেশি মৃত রুস্তম আলীর ছেলে লিটন মিয়া (৪০) ও শরাফত আলীর ছেলে মঞ্জু মিয়ার (৫০) এক বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা-মোকদ্দমা চলে আসছিল। সোমবার দুপুরে দুদু মিয়া ও তার ছেলে সাইদুর রহমান ওই বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে প্রতিপক্ষ লিটন ও মঞ্জুর নেতৃত্বে ১০/১২ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে দুদু মিয়া ও তার ছেলে সাইদুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। এতে দুদু মিয়া ও ছেলে সাইদুর রহমান মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুদু মিয়াকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com