1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

বোনের বিয়েতে নেচে ভাইরাল কিয়ারা

  • আপডেট টাইম :: বুধবার, ৯ মার্চ, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। বলিউডের পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

গাটছড়া বেঁধেছেন কিয়ারা আদভানির বোন ঈশিতা আদভানি। গত ৫ মার্চ কর্ম বিভানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। জাকজমক আয়োজনে বিয়ের পর্ব সারেন কিয়ারার পরিবার। আর বোনের বিয়েতে জমিয়েছেন কিয়ারা। তারই কিছু স্থিরচিত্র ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, কোনো একটি রিসোর্টে বিয়ের আয়োজন করা হয়েছে। উপস্থিত অনেক অতিথি। সেখানে হিন্দি গানের সঙ্গে দলবদ্ধভাবে নাচছেন কিয়ারা। আরেকটি ভিডিওতে দেখা যায়, বোন ঈশিতাকে নিজেই সাজিয়ে দিচ্ছেন কিয়ারা।

নাচের পাশাপাশি ফ্যাশন সচেতন কিয়ারার পোশাকটি নজর কেড়েছেন নেটিজেনদের। গোলাপি রঙের বিশেষ পোশাকে যারাই তাকে দেখেছেন, তারাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই পোশাক পরে ফটোশুটে অংশ নেন কিয়ারা। যার একটি ভিডিও কিয়ারা নিজেই  তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

কিয়ারা আদভানির হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে—হিন্দি ভাষার ‘ভুল ভুলাইয়া টু’, ‘যুগ যুগ জিও’, তেলেগু ভাষার ‘আরসি ১৫’ প্রভৃতি। বর্তমানে এসব সিনেমার কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com