1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

শ্রাবন্তীর বেজি কাণ্ডে একজন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

বিনোদন ডেস্ক : বেজির গলায় শিকল পরিয়ে দারুণ বিপাকে পড়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তাকে লাগাতার জেরার পর এক গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ মার্চ) ওই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। দক্ষিণ ২৪ পরগনার নেপালগঞ্জে ওই গাড়ি চালকের বাড়ি থেকে ওই বেজিটিও উদ্ধার করা হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

বন্যপ্রাণ বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখার তদন্তে জানা যায়, ওই গাড়ি চালকের নাম ভরত হাতি। শ্রাবন্তী বর্তমানে যে প্রযোজনা সংস্থার হয়ে কাজ করছেন, ভরত ওই সংস্থায় কর্মরত। শ্রাবন্তীকে জেরার পরেই তার সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা। শ্রাবন্তী বন দপ্তরকে জানান, বেজিটি ওই গাড়ি চালকের কাছ থেকেই পেয়েছিলেন তিনি।

গত মঙ্গলবার ও বুধবার জেরার পর ভরতকে গ্রেপ্তার করে বন্যপ্রাণ বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা। পাশাপাশি নেপালগঞ্জে তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বেজিটি। জানা যায়, বহু দিন ধরে বেজিটি পোষ্য হিসেবে নিজের বাড়িতে রেখেছিলেন ভরত।

গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী। তাতে দেখা যায়, একটি বেজি বা নেউল ধরে আছেন শ্রাবন্তী। বেজির শাবকটির গলায় বেল্ট পরানো। বেল্টে যুক্ত রয়েছে বেশ ভারী একটি শিকল। বেজির শাবকের দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছেন শ্রাবন্তী। ক্যাপশনে লিখেছেন—‘আকস্মিকভাবে ছোট্ট কিউট বন্ধুর সঙ্গে দেখা।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘লাভ অ্যানিমেলস। কিউটিপাই।’ এ ছবি নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন শ্রাবন্তী। অবশেষে বিষয়টি মামলায় গড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com