1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার জিতলেন শামীম জামান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ মার্চ, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শামীম জামান। দীর্ঘদিন ধরেই অভিনয় ও নির্মাণ সমানতালে চালিয়ে যাচ্ছেন। কাজের সংখ্যার চেয়ে বরাবরই মানে বিশ্বাসী তিনি। নাটক নির্মাণের পাশাপাশি মাঝে মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। সম্প্রতি এই অভিনেতা বন্ধু মোশাররফ করিম ও আ খ ম হাসানকে নির্মাণ করেছিলেন ‘বন্ধু আমরা’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এই চলচ্চিত্রটি সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বেস্ট জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। শুধু গোয়া নয়, পুনে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেমি ফাইনালিস্ট, নেক্সজেন ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় ‘বন্ধু আমরা’।

এখন পুরস্কার হাতে পাওয়ার পালা। তারই ধারাবাহিকতায় বুধবার (৯ মার্চ) কয়েকটি পুরস্কার হাতে পেয়েছেন এই গুণী অভিনেতা ও নির্মাতা। তিনি জানান, আরও চারটি ফ্যাস্টিভ্যালের পুরস্কার হাতে এসে পৌঁছেনি।

পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত শামীম জামান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। দায়িত্ব আরও বেড়ে যায়। সবাই মিলে একটি সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য বন্ধু আমরা টিমের সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার বন্ধু মোশারফ করিম ও আখম হাসানকে।

এমন আনন্দের ক্ষণে আক্ষেপও ঝরে পড়ল শামীম জামানের কণ্ঠে। তিনি বলেন, ক্যারিয়ারে এত ভালো ভালো কাজ করার পরও দেশে আজ পর্যন্ত কোনো পুরস্কার পাইনি, এটা ভাবতে খুব কষ্ট লাগে। অথচ যাদেরকে চিনি না, জানি না, তারা ঠিকই আমার কাজের মূল্যায়ন করেছে।

অভিযোগের সুরে তিনি বলেন, আমাদের দেশে মুখ দেখে দেখে পুরস্কার দেওয়া হয়। আমরা দেখি, ঘুরেফিরে নির্দিষ্ট কিছু মানুষ প্রতি বছর পুরস্কার পাচ্ছেন। আমি মনে করি, মুখ নয়, মান দিয়ে কাজের মূল্যায়ন করা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com