1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

নালিতাবাড়ীতে কর্মীদের নিয়ে মেয়র প্রার্থী জাহাঙ্গীরের মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাতে গড়কান্দাস্থ তার ব্যক্তিগত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রার্থী জাহাঙ্গীর আলম ছাড়াও, যুবলীগের যুগ্ম-আহবায়ক ফায়সাল সরকার, যুবলীগ নেতা হাফিজুল ইসলাম জুয়েল, জুয়েল ইমরান, বাবলু, পবন সরকার, মোরশেদ, মোস্তফা কামাল, মিলন, এমএ কাশেমসহ প্রায় অর্ধশত কর্মী উপস্থিত ছিলেন। এসময় জাহাঙ্গীর আলম পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং শেষে তাদের সম্মানে খাবারের ব্যবস্থা করেন।
উল্লেখ্য, আসন্ন নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বর্তমান মেয়রসহ সাতজন। এরমধ্যে নতুনদের মধ্যে কর্মতৎপরতা এবং আলোচনায় এগিয়ে রয়েছেন যুবলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান কর্মীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com