1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

‘প্রত্যেক বিয়ের পরেই কেন একটি করে সম্পর্কে জড়ায় সে’

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ মার্চ, ২০২২

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংহ প্রশ্ন তুলেছেন, প্রতিবার বিয়ের পরেই কেন একটি করে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় সে।

মঙ্গলবার (১৫ মার্চ) রোশন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমন স্টোরি দেয়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ স্টোরি প্রকাশের পরই তার সঙ্গে যোগাযোগ করা হয়। এতে রোশন দাবি করেন কাউকে উদ্দেশ করে এ স্টোরি দেননি।

তবে, স্টোরিতে ‘হার’ সর্বনাম ব্যবহার করে কোনো নারী বুঝিয়েছেন, তা স্বীকার করে নিয়েছেন রোশন।

রোশন জানান আমি একজন পুরুষ। তাই সাধারণভাবে একজন মহিলার কাছে এ প্রশ্ন রেখেছি।

এদিকে রোশন সিংহ স্বীকার না করলেও নেটিজেনরা ধরে নিয়েছেন শ্রাবন্তীর উদ্দেশে তিনি এ স্টোরি দিয়েছেন। এ নিয়ে মাতামাতি করছেন তারা।

প্রায় দুই বছর হচ্ছে শ্রাবন্তী-রোশন আলাদা থাকছেন। যোগাযোগও নেই তাদের। এখনও কাগজ-কলমে স্বামী-স্ত্রী তারা। আদালতে চলছে বিবাহবিচ্ছেদের মামলা।

রোশনের সঙ্গে আলাদা হওয়ার কয়েক মাসের মধ্যেই শুরু হয় শ্রাবন্তীর নতুন সম্পর্কের গুঞ্জন। টালিপাড়ায় কান পাতলেই শোনা যায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন এ নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com