1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

কুয়াকাটা আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন নগরী কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ঈশীতা বেগম (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩মার্চ) সকালে হোটেল কক্ষের তালা ভেঙে তারা এ লাশ উদ্ধার করে। হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী ঈশিতা যশোরের কেশবপুর থানার রাজ্জাকের স্ত্রী।
হোটেলের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৯ ফেব্রুয়ারী শনিবার ঈশিতা তার স্বামী রাজ্জাকের সাথে কুয়াকাটা ঘুরতে এসে হোটেল হলিডে ইনের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেয়। সোমবার বিকেলে রাজ্জাক হোটেল কর্মচারীদের কিছু না বলে কক্ষে তালা মেরে একা হোটেল থেকে চলে যায়। পরে হোটেল কর্মচারীদের সন্দেহ হলে তারা দীর্ঘ সময় দরজায় কড়া নেড়ে কোন শারা-শব্দ না পেয়ে মহিপুর থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে হোটেল কক্ষের তালা ভেঙে ঈশীতার লাশ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com