1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

`বসন্ত বিকেল` মুক্তি পাবে ২০ মে

  • আপডেট টাইম :: রবিবার, ২০ মার্চ, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : ঢাকাই সিনেমার চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ জুটির প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ মে।

শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফিডিসির) সংবাদ সম্মেলনে প্রযোজক সামসুজ্জামান রিমন মুক্তির তারিখ ঘোষণা করেন।

এই সময় উপস্থিত ছিলেন- পরিচালক সোহানুর রহমান সোহান, পরিচালক শাহীন সুমন, অভিনেত্রী অঞ্জনা, চিত্রনায়ক সাইমন সাদিক, চিত্রনায়ক জয় চৌধুরী ও ‘বসন্ত বিকেল’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।

পরিচালক রফিক শিকদার বলেন, “আমার প্রযোজক এই বসন্তকালে ‘বসন্ত বিকেল’ সিনেমা মুক্তির ঘোষণা করেছেন। আগামী ২০ মে হলে এটি মুক্তি দিতে চাই। এই সিনেমা দর্শক উপভোগ করবেন, আমার বিশ্বাস।”

‘আমি টাকার জন্য সিনেমা তৈরি করি না। মানু্ষকে সচেতন করতে চাই। সমাজকে সচেতন করতে চাই। এখানেও সেই চেষ্টা করেছি’- যোগ করেন পরিচালক রফিক।

সিনেমার গল্প নিয়ে রফিক শিকদার বলেন, বসন্ত বিকেল ছবিটি সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প বর্ণিত হয়েছে।

‘বসন্ত বিকেল’ সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকে। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com