1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

নকলায় মাটিতে পুঁতে রাখা ড্রাম থেকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ১

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ঘরের ভিতরে মাটিতে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে ১ কেজি গাঁজাসহ জড়িত থাকার অপরাধে গাঁজা ব্যবসায়ী নজরুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাতে চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার চরবশন্তি এলাকায় এ অভিযান চালায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চরবশন্তি এলাকায় অভিযান চালানো হয়। এসময় নজরুল ইসলামের ঘরের ভিতরে মাটিতে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গাঁজা ব্যবসায়ী নজরুল ইসলামকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com