1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

তাদের নতুন নাটক ‘মেঘলা আকাশ’

  • আপডেট টাইম :: সোমবার, ২১ মার্চ, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : নির্মিত হয়েছে নতুন একটি একক নাটক ‘মেঘলা আকাশ’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন জিকু চৌধুরী। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নিশাত প্রিয়ম, হান্নান শেলী, রেশমি, কেয়া মনি, রিপন গাজী ও নুসরাত লাবণ্য প্রমুখ। ইকন বাবুর প্রযোজনায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।

নাটকটির গল্পের মন্তব্য- আকাশ হচ্ছে গল্পের নায়ক। একদিন আকাশ তার ভাবির (রিমি) সাথে ভাবির বান্ধবী মেঘলার বিয়েতে যায়। মেঘলা হচ্ছে গল্পের নায়িকা। যৌতুকের কারণে সেদিন মেঘলার বিয়ে ভেঙ্গে যায়। আর রিমি তৎক্ষণাৎ আকাশের সাথে মেঘলার বিয়ে দিয়ে মেঘলাকে ঘরে নিয়ে আসে। পরক্ষণে মেঘলাকে আকাশের পরিবারের সবাই মেনে নিলেও আকাশ আর মেঘলাকে মানতে পারছে না। আকাশের দাবি, ভাবির মান সম্মান রক্ষা করতে গিয়ে আকাশ মেঘলাকে বিয়ে করেছে। পরিবারের সবাই অনেক বুঝানোর চেষ্টা করার পরও আকাশ আর বুঝতে চায় না। আকাশ সিদ্ধান্ত নেয় সে আবার অস্ট্রেলিয়ায় চলে যাবে।

এদিকে আকাশ আর মেঘলাকে একই রুমে রাখা হয়। আকাশ এবং মেঘলার মধ্যে সিদ্ধান্ত হয়, তারা দুজন আলাদাভাবে একই রুমে থাকবে। এমন পরিস্থিতিতে মেঘলা আবার মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। এই ভাবে তাদের মধ্যে মান-অভিমান চলছে। এইভাবে গল্প এগোতে থাকে ‘মেঘলা আকাশ’ নাটকের।

নির্মাতা জানান,  green wave entertainment পরিবেশিত খুব শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com