1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

‘ময়না’ সিনেমাটি খুব সুন্দর একটি গল্প : নায়িকা রাজ রিপা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ মার্চ, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: ঢালিউডের নবাগত নায়িকা রাজ রিপা এরইমধ্যে অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। এ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে রিপা দিলেন নতুন খবর। আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমার নাম ‘ময়না’। নারীকেন্দ্রিক সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রাজ রিপা। আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ।

জানা গেছে, মঙ্গলবার  রাজধানীর গুলশানে সিনেমাটির শুটিং হয়েছে। একটানা শুটিং করে শেষ করা হবে সিনেমাটির দৃশ্য ধারণ। ‘ময়না’- সিনেমা প্রসঙ্গে রাজ রিপা বলেন, খুব সুন্দর একটি গল্প। মূলত এটি নারীকেন্দ্রিক একটি ছবি। জাজের ব্যানারে নায়িকা হিসেবে আমার প্রথম সিনেমা। চ্যালেঞ্জিং একটি চরিত্র। একটা মেয়ের সংগ্রামী গল্প দর্শক পর্দায় দেখতে পাবেন।

এ সিনেমায় আরও অভিনয় করছেন আমান রেজা, কায়েস আরজু, সুব্রত, আফফান মিতুল, আনোয়ার প্রমুখ। ছবির বাইরেও ওয়েবেও নাম লেখাচ্ছেন রাজ রিপা। প্রথমবারের মতো একটি ওয়েব সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। নাম ‘রক্ষা’। এরইমধ্যে এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। ঈদের পর ওয়েব ফিল্মটির কাজ শুরু হবে বলে জানান রিপা।

এ ছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে লেখক হুমায়ুন আজাদের উপন্যাস ‘১০,০০০ এবং আরও ১টি ধর্ষণ’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com