1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

শ্রীবরদীতে স্ত্রী’র নগ্ন ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে স্ত্রী’র নগ্ন ছবি ম্যাসেঞ্জারে পাঠানো ও ফেসবুকে ফেক আইডি খুলে হুমকি দেওয়ার অভিযোগে ইব্রাহীম ওরফে রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ভূক্তভোগী স্ত্রী (২২) বাদী হয়ে মঙ্গলবার (গত ৩ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রীবরদী থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়। ইব্রাহীম শ্রীবরদী পৌর শহরের কলাকান্দা গ্রামের সাহেব আলীর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় বিদ্যালয়ের ১০ শ্রেণির এক শিক্ষার্থীর সাথে প্রায় ৪ বছর আগে কলাকান্দা গ্রামের ইব্রাহীম ওরফে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর ইব্রাহীম ওরফে রাসেল মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর থেকেই সে তার স্ত্রী’কে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। একপর্যায়ে পরিবারে লোকজন মাদকাসক্ত ইব্রাহীমকে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করায়। কিন্তু রাসেল চিকিৎসা কেন্দ্র থেকে ফিরে পুনরায় মাদকাসক্ত হয়ে পড়ে এবং আগের ন্যায় স্ত্রী’কে নির্যাতন করতে থাকে। স্ত্রী এ নির্যাতন সইতে না পেরে স্বেচ্ছায় ইব্রাহীমকে ডিভোর্স দেয়। ডিভোর্সের ঘটনায় রাসেল ক্ষিপ্ত হয়ে উঠে স্ত্রী’কে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে ও ফেসবুকে ফেক আইডি খুলে গোপন ক্যামরায় ধারণকৃত স্ত্রী’র সাথে অন্তরঙ্গ মুহূর্তের নগ্ন ছবি ছড়ায়।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com