1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

প্রকাশ পেল ‘রুপা বিবেকটা তোর মরে গেছে’

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ মার্চ, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : সম্প্রতি বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘রুপা বিবেকটা তোর মরে গেছে’। জসিম উদ্দিন আকাশের কথায় গানটিতে কন্ঠ ও সুর করেছেন ইমন খান। সঙ্গীতায়োজন করেছেন রিয়েল আশিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন সময়ের আলোচিত মডেল শাকিলা পারভীন। ভিডিওটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ।

গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন,কন্ঠশিল্পী আকাশ মাহমুদ আমার লেখা গানটি অসাধারণ গেয়েছেন। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারন করা হয়েছে। সময়ের সাথে শ্রোতাদের চাহিদার বিষয়ে মাথায় রেখে গানটি লেখা হয়েছে। খুব সহজেই শ্রোতাদের  হৃদয়ে ঠাই করে নেবে গানগুলো। তাছাড়া গানটির সুর, সংগীতায়োজন, মিউজিক ভিডিও সব মিলিয়ে ‘রুপা বিবেকটা তোর মরে গেছে’ গান ও ভিডিও এ সময়ের দর্শক-শ্রোতার মনে ছাপ ফেলবে বলেই আশা করছি।

পরিচালক বলেন, গীতাকার জসিম উদ্দিন আকাশের লিখনিতে গানটি সব কিছু মিলে দারুণ হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন সময়ের আলোচিত মডেল শাকিলা পারভীন। আশা করছি দর্শকরা ভালো ভাবে নিবে।

শাকিলা বলেন, বেশ কিছু দিন বিরতির পর নতুন কোন গানে মডেল হিসেবে কাজ করেছি। গানের কথা এবং ইমন ভাইয়ের গাওয়া অনেক ভালো হয়েছে। বলতে গেলে নতুন গানটি খুব ভালোলেগেছে। আশা করি গানটির গল্প আর গান সবার ভীষণ ভালো লাগবে।

ইমন খান বলেন, জসীম উদ্দিন আকাশ ভাইয়ের লেখা গানটির কথা খুব আবেগী। যে কারণে ভীষণ দরদ দিয়ে গানটি গাইতে হয়েছে। জসীম ভাই দেশের বাইরে থাকেন। কিন্তু গানের প্রতি তার ভীষণ ভালোবাসা, আবেগ। যে কারণে গান লিখতে ভালোবাসেন, আমিও তার লেখা গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com