1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ফের আইটেম গানে সামান্থা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। গত ১০ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে।

সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’-এর তালিকা প্রকাশ করে। যা মানুষের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয় বলে জানায় ইউটিউব কর্তৃপক্ষ। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে ২৩৪ মিলিয়ন। ফের আরেকটি আইটেম গানে দেখা যাবে সামান্তাকে।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, আরেকটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় কেন্দ্রী নারী চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান। এ সিনেমার প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি আর প্রধান নারী চরিত্রে রয়েছেন নয়নতারা। বর্তমানে ভারতের চেন্নাইয়ে বিজয়, নয়নতারা ও সামন্থা সিনেমাটির আইটেম গানের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাহিনি। তবে গল্পে কমেডির আঁচও রয়েছে। এ সিনেমায় বিজয়ের চরিত্রের নাম র‌্যাম্বো। নয়নতারার চরিত্রের নাম কানমনি এবং সামান্থাকে দেখা যাবে খাতিজা চরিত্রে। আগামী ২৮ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এছাড়াও তামিল ভাষার ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com