1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সৃজিতের নতুন নায়িকা আবিষ্কার

  • আপডেট টাইম :: শনিবার, ২ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। নির্মাণ ক্যারিয়ারে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার হাত ধরে অনেকে উঠে এসেছে বড় পর্দায়। ফের নতুন নায়িকা দর্শকের সামনে নিয়ে আসছেন ‘অটোগ্রাফ’ খ্যাত এই নির্মাতা।

সৃজিত নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘ফেলুদা গোয়েন্দাগিরি’। এ সিরিজের প্রথম সিজনে অভিনয় করছেন মুনমুন রায়। এর মাধ্যমে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। প্রথমে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সিরিজটির শুটিং করেন। এরপর গত ২০ মার্চ ‘টিম ফেলুদা’ নিয়ে দার্জিলিংয়ে রওনা দেন পরিচালক। আজ (১ এপ্রিল) শেষ হয়েছে সিরিজটির শুটিং। এ তথ্য জানিয়ে একটি গ্রুপ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিত। যদিও নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেননি। তবে মুনমুন এ ছবিতে রয়েছে।

মুনমুন রায় এখনো এ বিষয়ে মুখ খুলেননি। তবে শুক্রবার (১ এপ্রিল) তার ফেসবুকে সৃজিতের পোস্টটি শেয়ার করেন। আর ক্যাপশনে তিনি লিখেন—‘কাজের এই সুযোগটি দেওয়ার জন্য ধন্যবাদ সৃজিত স্যার।’ এ বিষয়ে কথা বলতে সৃজিতের মুঠোফোনে যোগযোগ করে ভারতীয় সংবাদমাধ্যম। তবে তার কোনো সাড়া পাননি বলে জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, একাধিক বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন মডেল হয়েছেন মুনমুন রায়। র‌্যাম্পে হাঁটতেও দেখা গেছে তাকে। তিনি সৃজিতের নবম আবিষ্কার। আপাতত এসভিএফ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com