1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

রণবীর ও দীপিকাকে অশ্লীল ভাষায় কটাক্ষ করেছিলেন কঙ্গনা

  • আপডেট টাইম :: সোমবার, ৪ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের বিতর্কিত কুইন অভিনেত্রী কঙ্গনা রানাউত। যিনি বিতর্কিত মতামতের জন্য একইসঙ্গে বিখ্যাত ও সমালোচিত। নিজেকে ভিষণ সৎ দাবি করা এই অভিনেত্রীর চোখে বলিউডের প্রায় সবাই যেন অসৎ!

যখনই যাকে সুযোগ পান কথার তীরে বিদ্ধ করেন। বলিউডের চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে তার বিরোধ অজানা নয় কারোও। কঙ্গনা তার শোতে করণকে ‘স্বজনপ্রীতির পতাকাবাহী’ বলে অভিহিত করেছিলেন।

এছাড়াও বলিউডের বিভিন্ন তারকাকে নিয়ে নানা সময় অনেক বিতর্কিত মন্তব্য করেছেন কুইন অভিনেত্রী।

এই তালিকা থেকে বাদ যাননি রণবীর কাপুরও। কঙ্গনা একবার রণবীর কাপুরকে ‘সিরিয়াল স্কার্ট চেজার’ বলে অভিহিত করেছিলেন।

২০২০ সালে যখন কঙ্গনা রানাউত টুইটারে সক্রিয় ছিলেন। তখন নিজস্ব টুইটার একাউন্টে টুইট করে এই কথা বলেছিলন থালাইভি অভিনেত্রী। শুধু রণবীরকে কটাক্ষ করেই চুপ হয়ে যাননি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ‘স্ব-ঘোষিত মানসিক রোগী’ বলেও অভিহিত করেছিলেন।

টুইটে থালাইভি অভিনেত্রী লিখেছেন, ‘রণবীর কাপুর একজন ‘সিরিয়াল স্কার্ট চেজার’। কিন্তু কেউ তাকে ধর্ষক বলার সাহস করে না। দীপিকা একজন স্বঘোষিত মানসিক রোগী। কিন্তু কেউ তাকে সাইকো বা ডাইনি বলে ডাকে না।

এই নামগুলো শুধুমাত্র বহিরাগতদের জন্য সংরক্ষিত। যারা ছোট শহর এবং নম্র পরিবার থেকে আসে।’

অন্য একটি টুইটে অভিনেত্রী আরও লিখেছিলেন, ‘রণবীর বোম্বে ভেলভেট, বেশরম এবং জগ্গা জাসুস সিনেমাগুলো ফ্লপ দেওয়ার পরও রাজকুমার হিরানির ‘সঞ্জু’র মতো একটি বড় সিনেমায় কাজ করেছেন। মিডিয়ার সমর্থনও ছিল তার পক্ষে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com