1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

‘অন্তর্জালে’ জুটি বাঁধলেন বনি-কৌশানি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক : টলিগঞ্জের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। ক্যামেরার পেছনে রিয়েল লাইফেও তাদের রসায়ন দুর্দান্ত। দুজনের মন বিনিময়ের খবরও নতুন নয়। বিয়ে নিয়েও নানা সময়ে শোনা যায় কানাঘুষা। তবে প্রেম নিয়ে কখনোই রাখঢাক নেই তাদের। বরং পরস্পরের ভালোবাসার মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে সরাসরিই ভাগাভাগি করেন তারা।

এবার আবারও নতুন ছবিতে দেখা যাবে বনি-কৌশানি জুটিকে। ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘তুমি আসবে বলে’র মতো ছবি উপহার দিয়েছে এ জুটি। মাতিয়েছে দর্শকদেরও। প্রার্জুন মজুমদার পরিচালিত ও মুকেশ পাণ্ডে প্রযোজিত এ জুটির নতুন ছবির নাম ‘অন্তর্জাল’।

ব্যক্তিগত জীবনে বোঝাপড়া অনেক ভালো হলে রাজনীতির মাঠে তাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় পশ্চিমবঙ্গের সবশেষ বিধানসভা নির্বাচনে। যেখানে কৌশানি তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলেও বনিকে দেখা গিয়েছিল বিজেপির গেরুয়া শিবিরে।

পরিচালক প্রার্জুন মজুমদার জানিয়েছেন, নারীকেন্দ্রিক গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘অন্তর্জাল’। কৌশানিকে কেন্দ্র করেই আবর্তিত হবে গল্প। যেখানে লহরি নাম নিয়ে কৌশানি ধরা দেবেন একজন লেখিকার ভূমিকায়। তার লহরির স্বামী অপূর্বর চরিত্রে থাকবেন বনি। থ্রিলারধর্মী এ ছবিতে এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও সৌমাল্য দত্ত।

অনুভব ঘোষের চিত্রনাট্যে ছবির গল্পে প্রথম বিবাহবার্ষিকীর রাতেই উধাও হয়ে যায় অপূর্ব। এরপর কেন সে উধাও হয়, কীভাবে তাকে খুঁজে পাওয়া যায় বা আদৌ পাওয়া যায় কি না, তা নিয়ে এগোবে কাহিনি।

ছবিটি থ্রিলার ধাঁচের হলেও করোনা মহামারিকালে ডোমেস্টিক ভায়োলেন্সসহ কোণঠাসা মানুষের জীবনের নানা দিক তুলে ধরা হবে বলেও জানান পরিচালক। মার্চে শুরু হয়েছে ‘অন্তর্জাল’-এর শুটিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com