1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

সোনম কাপুরের বাড়িতে কোটি টাকার চুরি

  • আপডেট টাইম :: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার নয়া দিল্লির বাড়িতে বড়সড়ো চুরি হয়েছে।

ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, দিল্লির অভিজাত এলাকায় অবস্থিত এই বাড়িতে সোনমের শ্বশুর হরিশ আহুজা, শাশুড়ি প্রিয়া আহুজা ও দাদি শাশুড়ি সরলা আহুজা থাকেন। চুরির ঘটনাটি ঘটেছে গত ফেব্রুয়ারিতে। সোনমের বিষয় হওয়ায় চুরির ঘটনাটি গোপন রাখা হয়েছিল। তবে শুক্রবার (৮ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে। নগদ অর্থ ও গহনা চুরি হয়েছে, যার মূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ  রুপি।

সোনম ও আনন্দ আহুজা বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। তাদের নয়া দিল্লির বাড়িতে গাড়ি চালক, কেয়ারটেকার মিলিয়ে মোট ২৫ জন কর্মচারী আছেন। তদন্তকারীরা চুরির বিষয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন।

এই বিষয়ে দায়ের করা মামলায় সরলা আহুজা দাবি করেন, গত ১১ ফেব্রুয়ারি আলমারিতে গহনা ও টাকা খুঁজতে গিয়ে চুরি যাওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি। প্রায় দুই বছর আগে শেষবার আলমারিতে গহনা ও টাকা দেখেছিলেন। এরপর ২৩ ফেব্রুয়ারি এ বিষয়ে মামলা দায়ের হয়।

ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দোষীদের খুঁজতে গত এক বছরের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। পিংকভিলা ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুলিশের পাশাপাশি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিজ বিভাগ তদন্তে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com