1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

ভাঙছে শাকিব-বুবলী জুটি!

  • আপডেট টাইম :: রবিবার, ১০ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক : দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে দর্শকপ্রিয়তার শীর্ষে তার অবস্থান। শাকিব খানের বিপরীতে অভিনয় করে অনেকেই দ্রুত তারকাখ্যাতি পেয়েছেন। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী। এরপর শাকিবের সঙ্গে কয়েকটি সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিতি পান এই নায়িকা।

শাকিব খান-অপু বিশ্বাস জুটির পর এই জুটি নিয়মিত কাজ করতে থাকে। তাদের পর্দার রোমান্স বাস্তবেও গুঞ্জন তোলে। তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়।  সব মিলিয়ে দুজনের মধুর সম্পর্ক ছিল। তবে এবার শোনা যাচ্ছে তাদের সেই সম্পর্কে ফাটল ধরেছে।

শাকিব খান-বুবলী সর্বশেষ তপু খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন। এই সিনেমার সাইনিং অনুষ্ঠানে তাদের সর্ম্পকের ফাটল নিয়ে কথা ওঠে। কারণ পুরো অনুষ্ঠানে একে অপরের সঙ্গে কুশল বিনিময় বা কথা বলতে দেখা যায়নি দুজনকে। কোনোমতে সিনেমার কাজ শেষ করেন তারা। এরপর শাকিব খান বুবলীকে ছাড়াই সিনেমায় কাজ করে যাচ্ছেন। অন্যদিকে বুবলীও অন্য নায়কের বিপরীতে কাজ করছেন।

লক্ষ্যনীয় হলো, শাকিব খানের এক সময়ের বন্ধু যার সঙ্গে শাকিবের সর্স্পক এখন দা-কুমড়া, সেই বন্ধুর সিনেমায় বুবলী নিয়মিত কাজ করছেন। সর্বশেষ শাকিব খানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে দেখা যায়নি বুবলীকে। অথচ একসময় শাকিব খানকে নিয়ে বুবলী নিয়মিত ছবি পোস্ট করতেন এবং জন্মদিনে শুভেচ্ছা জানাতেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খান প্রসঙ্গে প্রশ্ন করা হলে বুবলী জানান, শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না।

আসছে ঈদে শাকিব-বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাটি ২০১৯ সালেই নির্মাণ শেষ হয়। সিনেমার প্রচারণায় শাকিব খানকে দেখা যাচ্ছে না। শাকিব খান তার ‘গলুই’ সিনেমার প্রচারণায় ব্যস্ত। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেন পূজা চেরি। এসব কারণেই তাদের সম্পর্কের ফাটল প্রকাশ্যে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com