1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মিসেস ওয়ার্ল্ডে বাংলাদেশ থেকে লড়বেন পিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক : আগামী ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে বসতে যাচ্ছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। এবারের আস‌রে বাংলাদেশ থেকে অংশ নেবেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পিয়ার ছবি প্রকাশ ক‌রে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এই সুন্দরী প্রতিযোগিতায় এবার বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে বিবাহিত নারীরা অংশ নিচ্ছেন। ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব অবণী নামে একজন অংশ নিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী এই আস‌রে অংশ নিচ্ছেন।

এ বিষ‌য়ে পিয়া বিপাশা বলেন, ‘ইনস্টাগ্রামে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। পাশাপাশি শর্তগু‌লো দেখে চিন্তা করি আমিও তো অংশ নিতে পারি। তারপর আবেদন করি। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে তা মেইলে জানায় আ‌য়োজক কর্তৃপক্ষ।’

প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিক রিজ‌বেই‌কে বি‌য়ে করেন পিয়া বিপাশা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে সেখানে বসবাস করছেন পিয়া। প্রতিযোগিতার এখ‌নো ৮ মাস বাকি। আপাতত নিজেকে নানাভাবে প্রস্তুত করছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com