1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

প্রশংসায় জুয়াড়ে ভাসছে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিন পর তার দুটি নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে। আসছে ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা দুটি। এরমধ্য ‘গলুই’ টিজার প্রকাশিত হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) প্রকাশ পেয়েছে পরিচালক শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ সিনেমা ট্রেইলার। বিদ্রোহী সিনেমার ট্রেইলার প্রশংসা কুঁড়াচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সিনেবাজ ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেইলার। এই সিনেমাতে শাকিব-বুবলীর ছাড়াও নায়িকা হিসাবে দেখা যাবে নবাগত চিত্রনায়িকা মৃদুলা। সঙ্গে সঙ্গে শাকিব ভক্তরা বিভিন্ন গ্রুপে পোস্ট করে অভিনন্দন জানাচ্ছেন শাকিব-বুবলীকে।

অ্যাকশন ঘরানার সিনেমা ‘বিদ্রোহী’র মুক্তির কথা আগে একাধিকবার বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। কিন্তু করোনার কারণে বড় বাজেটের সিনেমাটি মুক্তি পায়নি। এবার রোজার ঈদে এটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘বিদ্রোহী’ সিনেমার পরিচালক শাহীন সুমন বলেন, ‘আমার দুই বছর চেষ্টা করেছি সিনেমাটি মুক্তি দিতে। করোনার কারণে পারিনি। এবার ঈদে মুক্তি দিতে চাই। সেভাবে কাজ চলছে। আশা করছি ‘বিদ্রোহী’ দেখতে দর্শক হলে আসবে।’

‘বিদ্রোহী’ শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব খানের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও নবাগত চিত্রনায়িকা মৃদুলা। ছাড়াও এ ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com