1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মহিপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে এবার মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুর প্রেসক্লাবের সভাপতি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য ও জিটিভির কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলাপাড়ায় কর্মরত সাংবাদিকরা। শুক্রবার দুপুরে মহিপুর থানা প্রেসক্লাবের আয়োজনে শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় মহিপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় এসময় কলপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারেফ মিন্টু, সাংবাদিক মেজবাহ মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন সরকার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা হামলার নিন্দা জানিয়ে অচিরেই সন্ত্রাসী সোহাগ আকনসহ হামলাকারী কালাবাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানান। আর যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তাহলে মহিপুর থানার সকল সফলতার নিউজ বর্জনের ঘোষনা দেয়।
এ বিষয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকের সাথে কথা বলতে রাজি না হলেও তিনি সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় মহিপুর আম বাগান এলাকায় নিউজ সংগ্রহের সময় সাংবাদিক মনির ও তার সন্তানের উপর হামলা চালায় বহুল আলোচিত পর্যটক নির্যাতন মামলার প্রধান আসামী সোহাগ আকন, রেজাউল আকনসহ কালাবাহীনির সদস্যরা।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com