1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

এবার ঈদে শাকিব,সিয়ামের পাশে নিপা’র ‘বড্ড ভালোবাসি’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর ঈদে মুক্তি পেতে যাচ্ছে সুলতানা রোজ নিপা’র চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’। সিনেমার প্রযোজক ছবিটির নায়িকা সুলতানা রোজ নিপা। শাকিব খান ও সিয়ামের পাশে ‘বড্ড ভালোবাসি’ ছবিটি মুক্তি পাবে বললেন রোজ নিপা।

সুলতানা রোজ নিপা বলেন, এই সিনেমার সেন্সর ছাড়পত্র পাওয়ার পর মনে হলো আমি পরীক্ষায় পাস করলাম। তাছাড়া সেন্সর বোর্ডের সবাই আমাদের সিনেমা দেখে প্রশংসা করেছেন এবং বিনা কর্তনে সেন্সর দিয়েছে। তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, লেখক এবং নির্মাতা যথেষ্ট সচেতন থেকে সিনেমাটি বানিয়েছেন। সবচেয়ে বড় কথা এটি একটি টিমওয়ার্কের ফসল। আমাদের ইচ্ছা এই ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার। আমি বিশ্বাস করি এই ছবিটির মাধ্যমে দর্শক হলমুখী হবে।

জুয়েল ফারসির পরিচালনায় এ সিনেমায় নিপার বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেতা অমিতাভ ভট্টাচার্য ও এপার বাংলার হাছিব খান শান্ত। আরও অভিনয় করেছেন কলকাতার বিশ্বজিং চক্রবর্তী, নানা শাহ, সুব্র।

এদিকে সুলতানা রোজ নিপার মুক্তি অপেক্ষায় আছে, সালমান শাহ স্মরণে ‘স্বপ্নের নায়ক’,’বাউল নেত্রী’, ‘টাকা বড় না শিক্ষা বড়’ এবং ‘টাইটনিক বিডি’ শুটিংয়ের কাজ চলছে। নবাগত এ নায়িকা জানালেন ছবিগুলোর কাজ শেষ এখন শুধু মুক্তির অপেক্ষা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com