1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

বাঙালি রীতিতেও রণবীর-আলিয়ার বিয়ে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ের বাস্তু আবাসনে ধুমধাম করে বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে পাঞ্জাবি রীতিতে বিয়ের পর্ব সেরেছেন তারা।

তবে এদিন বাঙালি রীতিতেও বলিউডের এই তারকা জুটির বিয়ে হয়েছে। যদিও কলকাতায় অনুষ্ঠিত এই বিয়ের বিষয়টি হয়তো কাপুর ও ভাট পরিবারের কেউ-ই জানেন না। কারণ বাঙালি প্রথায় রণবীর-আলিয়ার এই বিয়ের আয়োজন করেন তাদের একদল ভক্ত।

বলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম রণবীর-আলিয়া। তাদের ভক্তদের সংখ্যাও নেহায়েত কম নয়। প্রিয় তারকার বিশেষ দিনটি নিজেদের মতো করে স্মরণীয় করতে চেয়েছিলেন একদল ভক্ত। তাই প্লাস্টিকের ডামিকে রণবীর-আলিয়া সাজিয়ে বিয়ে দেন তারা। বাঙালি বিয়ের সব রকম আয়োজনই করা হয়। ছেলে-বুড়ো থেকে সব বয়সের মানুষই এই প্রতীকী বিয়েতে উপস্থিত ছিলেন।

প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর ও আলিয়া। অনেকদিন থেকেই তাদের বিয়ের গুঞ্জন উড়ছিল। কিন্তু করোনা মহামারি ও রণবীরের বাবা ঋষি কাপুরের মৃত্যুর কারণে বিয়ে হয়নি বলে জানা যায়। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন এই জুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com