1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

মাহতিম শাকিবের ‘ভালোবাসা মিথ্যে না’

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : প্রথমে বিভিন্ন শিল্পীর গান গেয়ে ভাইরাল হয়েছিলেন মাহতিম শাকিব। পরে তার কণ্ঠে মৌলিক গানও শ্রোতাপ্রিয় হয়েছে। শাকিব সম্প্রতি নতুন একটি মৌলিক গান গেয়েছেন। গানের শিরোনাম ‘ভালোবাসা মিথ্যে না’।

গানটির ভিডিও আকারে ঈদে আসছে হিয়া মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। গীতিকার মেহেদী হাসান লিমনের কথায় গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইয়াসিন হোসাইন নিরু। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটির প্রযোজক মোঃ হাবিবুর রহমান।

মাহতিম শাকিব বলেন, সুন্দর একটি গান এই ঈদে আসছে। গানটির কথা, সুর ও মিউজিক খুবই চমৎকার হয়েছে।  গানটি নিয়ে বলতে হলে বলবো আমার সব গানের থেকে এই গানটি আলাদা একটি গান হয়েছে।’ আশা করছি আমার অন্য গানের মতো এই গানটি দর্শকদের মন ছুয়ে যাবে।

পরিচালক বলেন, মাহতিম শাকিব এই সময়ের একজন মেধাবী শিল্পী। খুবই ভলো কন্ঠের অধিকারী সে। এই গানটি ওর অন্য গান থেকে আলাদা মনে হয়েছে আমার কাছে। বাকিটা দর্শক শ্রোতারা ভালো বলতে পারবেন।

জানা গেছে, ঢাকার আশেপাশে গানটি নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আদর ও রাইসা রিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com