1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নালিতাবাড়ী হাসপাতালের নার্সদের উপর চড়াও, থানায় অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ৮ মার্চ, ২০২০

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দুই স্টাফকে পেটাতে উদ্যত হওয়ায় পেটাতে আসা রোগীসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে এ ঘটনার পর রবিবার সিনিয়র স্টাফ নার্স মাহমুদা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় এ অভিযোগ করেন।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাতে শারিরিক দূর্বলতা জনিত কারণে গড়কান্দা মহল্লার মেগু মন্ডলের ছেলে ফায়সাল (২০) নালিতাবাড়ী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এসময় প্রাথমিক পরীক্ষা-নীরিক্ষা করে চিকিৎসাপত্র দিয়ে তাকে বিদায় দিলে সে ভর্তি হতে চায়। কিন্তু সীট খালি না থাকায় কর্তৃপক্ষ বারণ করেন। কিছুক্ষণ পর শিশু ওয়ার্ডের একটি সীট খালি হলে ফায়সাল ওই সীটে গিয়ে শরীরে স্যালাইন পুশ করার জন্য কর্তব্যরত মিডওয়াইফ সুমাইয়া আক্তারকে ডাকাডাকি করে। অন্য রোগীর কাজ সেড়ে আসতে কয়েক মিনিট বিলম্ব হয়। এতে ফায়সাল উত্তেজিত হয়ে স্যালাইনের স্ট্যান্ড উচিয়ে সুমাইয়াকে মারতে উদ্যত হয়। এসময় কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স মাহমুদা বেগম এগিয়ে এলে তার দিকেও তেড়ে আসে ফায়সাল ও তার সাথে আসা মা-বাবা। পরে উপস্থিত অন্যান্যদের বাধায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সিনিয়র স্টাফ নার্স মাহমুদা বেগম বাদী হয়ে ফায়সাল, তার বাবা মেগু মন্ডল ও মা ফাতেমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সামান্য বিষয় নিয়ে এভাবে আমাদের উপর হামলার চেষ্টা অবশ্যই নিরাপত্তাহীনতা। প্রায়সই কিছু কিছু রোগী আমাদের সাথে অসদাচরণ করে। কখনও কখনও নারী স্টাফরা বাহিরাগত মাদকাসক্তদের দ্বারা বিব্রতকর পরিস্থিতিরও শিকার হন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com