1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩০ দিনে ২৪ জন নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২০

শেরপুর : শেরপুরে জানুয়ারী থেকে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৩০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। এরমধ্যে ১২ জন মহিলা, ৮ জন শিশু ও বাকীরা প্রাপ্ত বয়স্ক। রোববার (৮ মার্চ) জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ছোট একটি জেলা শেরপুর। যার লোকসংখ্যা ১৭ লাখ। সেখানে প্রতিমাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। অপ্রাপ্ত বয়স্ক শিশুদের হাতে ইজিবাইক তুলে দেওয়া হচ্ছে।
জেলা শহরের খোয়ারপাড় মোড়ের একটি সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ইজিবাইক চাপায় নিহত হওয়ার পর পুলিশ যে চালককে আটক করে তার বয়স ১২-১৩। এখন প্রশ্ন হচ্ছে এদের গাড়ি চালানোর অনুমতি দিচ্ছে কারা।
ঝিনাইগাতী উপজেলার তিনআনী বাজারের একটি সড়ক দুর্ঘটনার উল্লেখ করে বলা হয়, সেখানে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা যান একজন রিকশা চালক। পরে দেখা গেল ওই ট্রাক চালাচ্ছিল একজন অপ্রাপ্ত বয়স্ক হেলপার।
এজন্য তিনি যত্রতত্র লাইসেন্স প্রদান, পরিবহনে চাঁদাবাজী ও অযোগ্য লোককে লাইসেন্স প্রদানকে দায়ী করেন। এ ব্যাপারে তিনি লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষকে লাইসেন্স দেওয়ার সময় সতর্ক হওয়ার আহবান জানান।
সভার সভাপতি জেলা প্রশাসক আনার কলি মাহবুব জানান, জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে সড়ক ব্যারিকেড দিয়ে টোল আদায়ের নামে চাঁদা তোলা হচ্ছে। এসব কাজ আইনবিরোধী। শেরপুরকে পর্যটনের জেলা উল্লেখ করে তিনি বলেন, বাইরের জেলা থেকে এসে এসব কর্মকান্ড দেখলে শেরপুরের মর্যাদা নষ্ট হয়। তাই এসব বন্ধ না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সভায় অন্যান্যের মধ্যে হুইপ আতিউর রহমান আতিক এমপি, ৫ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, পৌর মেয়র, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com