1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কলাপাড়ায় আলোচিত গৃহবধু চম্পা খুনের প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় আলোচিত গৃহবধু চম্পা খুনের প্রধান আসমী স্বামী বাবুল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা জেলার আটঘরিয়া থানার মাছপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান শনিবার বিকেলে প্রেসব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল তার স্ত্রী চম্পাকে হত্যার দায় স্বীকার করেছে। এছাড়া বাবুলের দেয়া তথ্যানুযায়ী গৃহবধুকে মাটি চাপা দেয়ার স্থানের পার্শ্ব থেকে চম্পার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ, বোরকা, শীতের চাদর, পরিধেয় ওড়না ও একটি কোদাল উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারী চাকমইয়া ইউনিয়নের গামরবুনিয়া গ্রামের একটি ফসলি মাঠে মাটিচাপা দেয়াবস্থায় গৃহবধু চম্পার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই কলাপাড়া থানায় গৃহবধুর স্বামী বাবুল হাওলাদারকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা। বরগুনা জেলার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চান মিয়া শিকদারের কন্যা চম্পা বেগমের সঙ্গে কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নের কাদের হাওলাদার এর ছেলে বাবুল হাওলাদারের সাথে পারিবারিক ভাবে গত ১ লা জানুয়ারি বিয়ে হয়। পরে ১২ জানুয়ারি বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে চম্পাকে বাবুল হাওলাদার তার নিজ গ্রামের বাড়ি নিয়ে আসে। এরপর কোন একসময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com