1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাখাইনের সরকারী বন্দোবস্ত জমি জোর-জবরদস্তি করে দখলের চেষ্টা

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় রাখাইনের সরকারী বন্দোবস্তপ্রাপ্ত জমি জবর দখল করে মাটি কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বরিবার দুপুরে বিষয়টি তদন্ত পূর্বক সচেতন মহল ও আইন প্রয়োগকারী সংস্থার নজরে দিয়ে বিবাদীদের মুখোশ উন্মোচন করার দাবিতে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন লাইচিং নামের এক রাখাইন নারী।
অভিযোগে তিনি উল্লেখ করেন, লাইচিং কলাপাড়া উপজেলাধীন টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়ার ৬নং জে.এল খেপুপাড়া ১১৪ নং কেসে ২০০০-২০০১ সালে ৮২৫ নং খতিয়ানের ৩৫/১, ২৩/১ দাগের ১.৫০ একর জমি বন্দোবস্ত পায়। তিনি দীর্ঘ দিন ধরে এ জমিতে বাড়ি-ঘর নির্মান করে ভোগ দখল করে আসছে। বর্তমানে একই এলাকার চোচিং মাস্টার, উচো মাস্টার, ওয়েচিমং (বাবু), মাতেন ও ফুয়ে তিন চার দিন পর্যন্ত বন্দোবস্তপ্রাপ্ত ভোগ দখলীয় জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। লাইচিং বাঁধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে একাধিকবার বিষয়ে ওয়েমিচং (বাবু) ও তার সহযোগিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কলাপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল জব্বার জানান, প্রকৃতপক্ষে লাইচিংকে জমি বন্দোবস্ত দেয়া হয়েছে। লাইচিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের মাটি কাটতে কঠোরভাবে বাধা প্রদান করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com