1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শাকিবকে মিস করছেন পূজা

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক : শাকিব খান-পূজা চেরি অভিনীত সিনেমা ‘গলুই’ আসছে ঈদে মুক্তি পাচ্ছে। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন শাকিব-পূজা।

তবে সিনেমাটি মুক্তির এই সময়টাতে শাকিব খান দেশে নেই। তিনি অবস্থান করছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সিনেমার প্রচারে তাই সশরীরে অংশ নিতে পারছেন না।

শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর যমুনা ফিউচার পার্কে বিশ্বরঙ-এর শোরুমে একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেন নির্মাতা অলিক ও পূজা চেরিসহ সিনেমাটির সংশ্লিষ্টরা। সেখানেই পূজা চেরি বলেন, ‘এই সময়টাতে অবশ্যই শাকিবকে মিস করছি। যদি পাশে নায়ক থাকে, তাহলে বেশি ভালো লাগে। তারপরও তিনি ওখান থেকে সাপোর্ট দিচ্ছেন। সবকিছুর খোঁজখবর রাখছেন।’

শাকিব প্রচারণায় না থাকার ফলে সিনেমার কোনো ক্ষতি হচ্ছে কিনা, এ প্রসঙ্গে নির্মাতা অলিক বলেন, “ক্ষতি হচ্ছে না। এটা বলতে পারি, লাভটা কম হচ্ছে। শাকিব থাকলে সশরীরে দারুণ প্রচারণা হতো। আর ক্ষতি হচ্ছে না কারণ, ‘গলুই’ নিয়ে ফেসবুকে যেভাবে প্রচার করছেন, আগের কোনো সিনেমা নিয়ে কিন্তু সে এতোটা করেনি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com