1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

অপু বিশ্বাস-নিরব’র ছায়াবৃক্ষ’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মে, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমা ‘ছায়াবৃক্ষ’। সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। এরইমধ্যে মুক্তিকে সামনে রেখে শুক্রবার ( ৩০ এপ্রিল) প্রকাশ পেয়েছে সিনেমাটির  পোস্টার। সরকারি অনুদান প্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটিতে জুটি বেঁধেছে অভিনেতা নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ,‘ছায়া বৃক্ষ’ সিনেমাটি আমার সাধ সাধ‍্যের মধ‍্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমা প্রেমি ও সাধারণ মানুষের প্রত‍্যাশা তা পূরনে সক্ষম হবো বলে মনে করি। মোট কথা দর্শক ভিন্ন ধরনের অন‍্যরকম একটা গল্প শীঘ্রই দেখবে বড় পর্দায়।

ছবিটি প্রসঙ্গে নিরব বলেন, ‘ভিন্ন ধরনের গল্পের সিনেমা হলো ‘ছায়াবৃক্ষ’। বেশ উপভোগ করে কাজটি করেছি আমরা সবাই মিলেমিশে। পরিচালক বন্ধন বিশ্বাস ও তার চমৎকার টিমকে আমি ধন্যবাদ জানাই। আমার সহকর্মী অপু বিশ্বাসকেও ধন্যবাদ। এবার পর্দায় দেখার পালা।’

এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com