1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মুক্তি পেল ‘কথা দিলাম’ ছবির প্রথম গান

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মে, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : জামশেদ ও কেয়ার নতুন ছবি ‘কথা দিলাম’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ‘মনের দামে মন’ শিরোনামের এই তারকাবহুল গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা।

তিন মিনিট ৩৩ সেকেন্ডের এই গানের ভিডিওতে দেখা গেছে, বিরহ কান্না-তে গানের তালে তালে হাঠছেন নায়িকা কেয়া। আর এই গানের ব্যাকগ্রাউন্ডে বৃষ্টিতে ভিজা অবস্থায় দেখা গেছে  ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী কেয়ার সঙ্গে  অভিনেতা জামশেদের রসায়ন। গানের কথা জসিম উদ্দিন আকাশ। গানটি সুর করেছেন এস কে শানু

জসিম উদ্দিন আকাশের প্রযোজিত ও কাহিনীতে ‘কথা দিলাম’ ছবিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা,আন্জুমান শিরীন, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, এস রাহুল, তাহমিনা মনা প্রমুখ।

ছবিতে ৫টি গান ব্যবহার করা হয়েছে। সালমা ছাড়াও সংগীত শিল্পী হিসেবে আরো গানে আছেন  এস আই টটুল, আকাশ সেন, এস কে শানু ও হৈমন্তী করসিত দাস। গানগুলো কোরিওগ্রাফি করেছেন রোহান অ্যান্ড বেলাল। সংগীত পরিচালক ছিলেন পরাগ বিশ্বাস, এস আই টুটুল, আকাশ মাহামুদ, আরও অনেকেই

উল্লেখ্য, এর মধ্যে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে ঢাকার আশেপাশের বিভিন্ন রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং। ছবিটি এই বছরে দিনক্ষণ দেখে মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com